ডাক নাম যে আমার ভালোবাসা!
কারোর কাছে আমি আশার আলো, কারোর কাছে আলোর আশা! জানিনা আমি মন্দ না ভালোl শুধু এটুকু জানি, ডাক নাম যে আমার ভালোবাসা!
কারোর কাছে আমি আশার আলো, কারোর কাছে আলোর আশা! জানিনা আমি মন্দ না ভালোl শুধু এটুকু জানি, ডাক নাম যে আমার ভালোবাসা!
মিথ্যে বদনামের কাদা হয়তো আর উড়বে নাl হাততালির প্রশংসা হয়তো আর শোনা যাবে নাl জয়ের মুকুট কিন্তু চিরটা কাল তোমারই মাথায় থেকে যাবেl উপস্থিতি তার নিজের অস্তিত্বে খুঁজে পাবেl...
অর্থহীন মানুষের জীবন অন্যের কাছে মূল্যহীন হতে পারে, তার নিজের কাছে অর্থহীন নয় কোনমতেই!
দিলে তবে তো পাবো! দেওয়ার যোগ্য কাউকে পেলাম না তো দেবো কাকে আর পাবো কার কাছ থেকে – অমূল্যধন ভালোবাসা!
অভিজ্ঞতা এমন এক সম্পদ যা কমে না, কিছুতেই না! শুধুই বেড়ে চলে – বিশেষ করে যদি তার প্রয়োগ ঘটাও তো!
আমার অভিজ্ঞতা বলে – খুব কম মানুষই মানুষl বাকিরা সব হয় মানুষের মুখোশ পরা দেবতা অথবা মানুষের মুখোশ পরা শয়তান!
যাদের সামনে আত্মসম্মান, সন্তান স্নেহ, দেশভক্তি, মনুষ্যত্ব ,পরমার্থ – সব কিছু বিসর্জিত হয়ে যায় এক লহমায়, সেই লোভ আর ঈর্ষার ক্ষমতা কে খাটো করে দেখি কি করে বলতো?
মাপা হাসি, চাপা কান্নাl এই সভ্যতার এই দানা! না?
মৃত্যুযন্ত্রণার হাত থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা একমাত্র মৃত্যুরই আছে, আর কারুর নেই!
সুখের মুখ দেখার স্বপ্ন দেখে চলেছি – জেগে জেগে দিনরাত!