04
Sep
বউয়ের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে কথা বলি।
যদু – তুমি যে বাড়িতে থাকো, সেটা তো একটা ভুতুড়ে বাড়ি!
মধু – না। ভূতেরা বাড়ি ছেড়ে পালিয়েছে।
যদু – কিভাবে?
মধু- যেদিন ওই বাড়িতে প্রথম থাকতে গেলাম, আমার বউ অভ্যাস মত রাতে সমস্ত মেকআপ তুলে ঘুমোতে গেল।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা দেখতে পেলাম যে, আয়নার ওপর গোবর দিয়ে লেখা আছে – আমরা ভূত! এই বাড়ির আদি বাসিন্দা। তোমার বউয়ের মুখ এত কুৎসিত যে আমরা সহ্য করতে পারছিনা। তাই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যাচ্ছি।
যদু – তাহলে তুমি তোমার বউয়ের দিকে তাকাও কি করে?
মধু – বউয়ের সামনে দাঁড়িয়ে তার দিকে মাথা তুলে তাকাবো, এমন কুশিক্ষা আমার বাবা আমাকে দেননি! আমার বাবা এবং আমি দুজনেই নিজের নিজের বউয়ের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে কথা বলি।
0 comments